জামায়াতে যুক্ত হলেন সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম

রাজনীতি
জামায়াতে যুক্ত হলেন সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-তে যুক্ত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করেন।

জাহিদুল ইসলামের ফরম গ্রহণ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীও।

জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলার বংশোদ্ভূত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাহিদুল ইসলামের জামায়াতে ইসলামীতে যোগদানকে দলের মধ্যে অভিজ্ঞ নেতৃত্ব ও নতুন প্রজন্মকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।