বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও প্রার্থী হচ্ছেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ

রাজনীতি
বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও প্রার্থী হচ্ছেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

তিনি জানান, ঢাকা-১৭ আসনের জন্য রোববার তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।

এদিকে, ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে সম্মান জানিয়ে তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি সূত্রে আরও জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তারেক রহমান। এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছিল।

উল্লেখ্য, আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু এ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে—বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩—নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।