গণঅধিকার পরিষদের দায়িত্ব পেয়ে যা জানালেন মামুন

রাজনীতি
গণঅধিকার পরিষদের দায়িত্ব পেয়ে যা জানালেন মামুন
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের পদত্যাগের পর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলের সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

হাসান আল মামুন ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাসে জানিয়েছেন, “গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র মেনে এবং সকলের সম্মতি ক্রমে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রতিকূল সময়ে আমি দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন এবং দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণ করেছি।”

তিনি আরও উল্লেখ করেছেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে তিনি সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল করতে নেতৃত্ব দিয়েছিলেন। সেই আন্দোলন পরবর্তী সময়ে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্ট্যাটাসের শেষ অংশে তিনি বলেন, “আমি জানি কতটুকু পরিবর্তন করতে পারব। তবে দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের দোয়া ও সমর্থন থাকলে গণঅধিকার পরিষদকে আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ।”