খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভিড়, ফার্মগেটে আটকা পড়েন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিতে ঢাকায় সমাগম করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের চাপের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। উড়ালসড়কেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানিক মিয়া অ্যাভিনিউ-র পথে ফার্মগেট এলাকায় ভিড়ের মধ্যে আটকা পড়েন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এই চিত্র দেখা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ভিড়ের কারণে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর গাড়ি জানাজাস্থলে যেতে পারছিল না। তাই তার সুরক্ষা নিশ্চিত করতে গাড়ির চারপাশে পাহারা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে জানায়, “গাড়িতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসেছেন, কিন্তু মানুষের ঢলে গাড়ি এগোতে পারছিল না। তাই আমরা গাড়িটি নিরাপদভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বে আছি।”


