‘বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’

রাজনীতি
‘বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’
নিউজ ডেস্ক
২ জানুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে দেশনেত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি সাংবাদিকদের এ বক্তব্য দেন।

উপদেষ্টা আমান বলেন, “বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে, স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবে না। তিনি জনগণের অবিভাবক ছিলেন, আর এই কারণে প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে বিচারের সম্মুখীন হতে হবে।”

তিনি আরও বলেন, দেশনেত্রীর নামের পাশে নতুন একটি পরিচয় যোগ হয়েছে—‘আপসহীন নেত্রী’। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে অবিচল ভূমিকা তিনি নিয়েছেন, তা এটাই প্রমাণ করে। তাঁর জানাজায় কোটি মানুষের উপস্থিতি এবং গণমানুষের ঢল প্রমাণ করে যে, খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, গণতন্ত্রের মা এবং স্বাধীনতার প্রহরী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির এই মন্তব্য প্রকাশ করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা করেছে, যেখানে নেতাদের বক্তব্যে সরকারের ওপর দায়িত্ব আর জনগণের ওপর দেশনেত্রীর অবদানকে আলাদা করে তুলে ধরা হয়েছে।