বাংলাদেশ নেই, ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

খেলাধুলা
বাংলাদেশ নেই, ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপত্তার কারণে ভারতে খেলার আগ্রহ দেখাতে পারেনি বাংলাদেশ। বিকল্প ব্যবস্থা না নেওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে, তবে এর প্রভাব পড়েছে দর্শক উপস্থিতিতে।

কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। যেখানে ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকলেও উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২৯১৭টি টিকিট, ফলে গ্যালারি প্রায় ফাঁকা দেখা যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচের তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। ভারতের গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ দল না থাকায় স্থানীয় দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে। স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হলেও কলকাতার ক্রিকেটপ্রেমীরা কার্যত ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইসিসি এবার নিশ্চিতভাবেই বুঝতে পারছে, বাংলাদেশ দর্শক চাহিদার দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বকাপে সেই দর্শকদের অভাব এখন স্পষ্ট।