ইফতারে আনারসের উপকারিতা জানেন?

অন্যান্য
ইফতারে আনারসের উপকারিতা জানেন?
নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৬

সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীর দ্রুত শক্তি ও পানির ঘাটতি পূরণ করতে চায়। এ সময় পুষ্টিকর ফল খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। তেমনই একটি ফল হলো আনারস। শুধু রুচি বাড়ায় না, শরীরের জন্যও নানা উপকার করে এই ফল।

আনারস খাওয়ার উপকারিতা

দ্রুত হাইড্রেশন
আনারসে প্রায় ৮৫ শতাংশ পানি থাকে। তাই ইফতারে আনারস খেলে সারাদিনের পানিশূন্যতা দ্রুত কাটাতে সাহায্য করে এবং শরীরকে সতেজ করে।

হজমে সহায়ক
আনারসে ব্রোমেলিন নামের একটি এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে ইফতারের ভারী খাবার সহজে হজম হয় এবং গ্যাস বা অম্বলের সমস্যা কমে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আনারস ভিটামিন সি–সমৃদ্ধ একটি ফল। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং রোজার ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক
আনারসে থাকা ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক
কম ক্যালরি ও বেশি পানি এবং ফাইবার থাকার কারণে আনারস পেট ভরিয়ে রাখে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

কীভাবে ইফতারে আনারস খাবেন

ফলের প্লেটে কয়েক টুকরো তাজা আনারস রাখতে পারেন।

আনারস, পুদিনা ও লেবু দিয়ে চিনি ছাড়া স্মুদি বানিয়ে খেতে পারেন।

অতিরিক্ত লবণ বা চাটমসলা না দেয়াই ভালো।

সতর্কতা

ডায়াবেটিস থাকলে আনারস পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

অতিরিক্ত আনারস খেলে অম্বল বা মুখে জ্বালা অনুভূত হতে পারে।