ইফতারে সেদ্ধ ডিম কেন রাখবেন? জানুন ৫টি উপকারিতা

অন্যান্য
ইফতারে সেদ্ধ ডিম কেন রাখবেন? জানুন ৫টি উপকারিতা
নিউজ ডেস্ক
৮ মার্চ ২০২৬

সারাদিন রোজা রাখার পর শরীর কিছুটা ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। তাই ইফতারে এমন খাবার খাওয়া প্রয়োজন যা দ্রুত শক্তি ফিরিয়ে আনে এবং শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। পুষ্টিগুণে ভরপুর সেদ্ধ ডিম ইফতারের জন্য হতে পারে একটি আদর্শ খাবার।

দ্রুত শক্তি জোগায়
সেদ্ধ ডিমে উচ্চমাত্রার প্রোটিন থাকে, যা শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে তোলে।

পেশি মজবুত করে
ডিমে থাকা উচ্চমানের প্রোটিন পেশির গঠন ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ডিম খেলে শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দীর্ঘ সময় পেট ভরা রাখে
ডিম ধীরে হজম হয়। ফলে ইফতারের পর দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে।

পুষ্টির ঘাটতি পূরণ করে
ডিমে ভিটামিন এ, বি১২, ডি, আয়রনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

মস্তিষ্কের জন্য উপকারী
ডিমে থাকা কোলিন নামের একটি উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি ভালো রাখতে ভূমিকা রাখে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে অতিরিক্ত তেলে ভাজা ডিম বা বেশি মশলাযুক্ত ডিম খেলে বদহজমের সমস্যা হতে পারে। তাই সেদ্ধ ডিম বা অল্প তেলে রান্না করা ডিম খাওয়াই বেশি স্বাস্থ্যকর।