ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি
দখলদার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বার্তাসংস্থা এএফপি জানায়, ইতালি ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় পারস্পরিক সহযোগিতা করে আসছিল।
ইতালির বার্তাসংস্থা আনসা-কে দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বাতিল করেছে।”
সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকা-তে চলমান সংঘাত এবং ইরানে সামরিক হামলার প্রেক্ষাপটে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে।
এর আগে স্পেন ইসরায়েলে যুদ্ধাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নেয়। ইতালির এই পদক্ষেপকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: এএফপি


