৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান
নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করার দাবি করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেশের ছয়টি প্রদেশে সমন্বিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে শুধু কথিত গুপ্তচরই নয়, অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে। তাদের বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের নির্দিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের অভিযান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ঘটনাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা