আরিফ খান নয়, আরেক বিজেপি নেতাকে বাংলাদেশে পাঠাতে চায় ভারত

আরিফ খান নয়, আরেক বিজেপি নেতাকে বাংলাদেশে পাঠাতে চায় ভারত
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও ভারত সরকার বাংলাদেশের জন্য নতুন হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

প্রতিবেদনে বলা হয়, প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে পাঠানো হচ্ছে। নতুন নিয়োগ কার্যকর হওয়ার আগে বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক সম্মতি নেওয়া হবে।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন এবং ২০২১ সালে দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কূটনৈতিক মহলের মতে, দীর্ঘ বিরতির পর কোনো রাজনৈতিক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য। এটিকে ভারতের পররাষ্ট্রনীতিতে একটি নতুন প্রবণতা হিসেবে দেখা হচ্ছে, যেখানে অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের কূটনৈতিক দায়িত্বে যুক্ত করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এই নিয়োগ এমন এক সময়ে এসেছে যখন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে। দিনেশ ত্রিবেদীর নিয়োগকে তাই একটি কৌশলগত কূটনৈতিক বার্তা হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

এর আগে ভারতের সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।