হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে সম্ভাব্য নৌ-মাইন ঝুঁকি মোকাবেলায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী ইতোমধ্যে সমুদ্র-ড্রোন ও রোবোটিক সিস্টেম মোতায়েন করেছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

রোববার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাতে জানানো হয়, অভিযানে মানবচালিত জাহাজের পাশাপাশি মানববিহীন আন্ডারওয়াটার ডিভাইস ব্যবহৃত হচ্ছে।

সামরিক বিশ্লেষকদের মতে, উন্নত সেন্সর ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সমুদ্রপথে মাইন শনাক্ত করা সম্ভব হচ্ছে। কোনো সন্দেহজনক বিস্ফোরক শনাক্ত হলে পরে বিশেষায়িত সমুদ্র-রোবট পাঠিয়ে তা নিষ্ক্রিয় করা হচ্ছে। এ ধরনের সমন্বিত অভিযান সময় ও ঝুঁকি—দুইই কমাচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান বলেন, “মানববিহীন ড্রোন ব্যবহারের ফলে কয়েক সপ্তাহের কাজ এখন কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।”

অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যে ইরান ভিন্ন অবস্থান তুলে ধরেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরান “যুদ্ধক্ষেত্রে বিজয়ী” হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং প্রণালীতে নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে এখানে যে কোনো সামরিক বা নিরাপত্তা পদক্ষেপ আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে।