নেত্রকোণায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

দেশজুড়ে
নেত্রকোণায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
২৫ এপ্রিল ২০২৬

নেত্রকোণা -৫(পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা গাড়ীতে ভাংচুরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ শনিবার (২৫এপ্রিল) দুপুরের দিকে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সড়ক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন – জামায়াতে ইসলামী নেত্রকোণা সদর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা ওয়ালী উল্লাহ, পৌর শাখার নায়েবে আমীর ডাঃ আবুল হোসেন তালুকদার, জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি তারিকুজ্জামান তৌহিদ প্রমুখ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে স্থানীয় সংসদ সদস্য মাসুম মোস্তফা গাড়ীতে হামলা ভাংচুরের ঘটনা ঘটে।