বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত

দেশজুড়ে
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত
নিউজ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান।

তিনি জানান, তদন্তের স্বার্থে হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরাও যুক্ত থাকবেন এবং দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

পরিচালক আরও জানান, কলেজের অধ্যক্ষ এবং প্রদর্শক আলেয়া খাতুন হীরার কাছেও ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, আলেয়া খাতুন হীরা সরাসরি সরকারি কর্মকর্তা নন; তিনি এমপিওভুক্ত প্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ভবিষ্যতে তার শিক্ষক হিসেবে স্থায়ী হওয়ার সম্ভাবনাও কম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলেজ শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি), এরপরই তদন্ত কার্যক্রম শুরু করা হয়।