নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদ-এ মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব নামে এক জেলের মৃত্যু হয়। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে দুপুরে একই ইউনিয়নের সাতগাঁও গ্রামে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মারা যান মোনায়েম খা (৫৪)। এছাড়া কৃষ্ণপুর এলাকায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন শুভ মন্ডল নামে এক শ্রমিক। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদীঘির চর এলাকার বাসিন্দা।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তিনজনই ঘটনাস্থলেই মারা যান। খালিয়াজুড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

