বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

দেশজুড়ে
বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
২৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭এপ্রিল) বিকেলে পঞ্চগড়-২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেন ছলিয়া পাড়া শেকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসের বাবুল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুলার রহমান।

সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের সম্মতিক্রমে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানান সমিতির সদস্যরা৷

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নবগঠিত কমিটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের কার্যক্রম জোরদারকরণ এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।