নেত্রকোণায় সাজাপ্রাপ্ত ও মাদকের আসামী গ্রেপ্তার
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা দুই আসামী ও মাদক সেবনের অপরাধে একজনকে গ্রেপ্তার করেছেন কলমাকান্দা থানার পুলিশ।
আজ রোববার দুপুরের দিকে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলমাকান্দা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে এক বছরের সাজা (সিআর) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আবুল বাশার ও দুলাল খাঁ এবং মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬মাসের সাজার আসামী ইমামুল সহ মোট তিনজন আসামীকে কলমাকান্দা থানার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন।


