নেত্রকোণায় বর্তমান সরকারের ইশতেহার নিয়ে প্রেস ব্রিফিং

দেশজুড়ে
নেত্রকোণায় বর্তমান সরকারের ইশতেহার নিয়ে প্রেস ব্রিফিং

নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং করা হয়েছে।

আজ বুধবার বেলা আনুমানিক বারোটার দিকে তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিং-এ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ্ আলম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় উপস্থিত ছিলেন- জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কার্যক্রম করা হবে।