রামিসাসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন
রামিসাসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচার দাবীতে নেত্রকোণায় মানববন্ধন হয়েছে।
শনিবার বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এই মানববন্ধন হয়।
জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, লোকগবেষক আলী আহম্মদ খান আইয়োব, প্রাবন্ধিক অধ্যাপক হারাধন সাহা, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সংস্কৃতিকর্মী মাসুদুর রহমান খান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী, ভাস্কর শিল্পী অখিল পাল, জেলা মহিলা পরিষদের সদস্য ফাহমিদা তোতা, নৃত্যশিক্ষক তমা রায়, জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি জয় কুমার দে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অরিত্রনিভা দে প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী সংঘঠিত হওয়া সকল শিশু ধর্ষক ও হত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।


