অনলাইন কেনাকাটাকে আরও নির্ভরযোগ্য করছে কার্টআপ

অন্যান্য
অনলাইন কেনাকাটাকে আরও নির্ভরযোগ্য করছে কার্টআপ
নিউজ ডেস্ক
২৫ মে ২০২৬

ব্যস্ততা আর যানজটের শহরে বাজারে গিয়ে কেনাকাটা করা অনেকের জন্যই এখন সময়সাপেক্ষ ও ঝামেলার বিষয়। এই বাস্তবতায় অনলাইন শপিংকে আরও সহজ, নির্ভরযোগ্য ও দ্রুত করতে কাজ করছে দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘কার্টআপ’।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা কার্টআপ ২০২৫ সাল থেকে বাংলাদেশের ই-কমার্স খাতে নতুন অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। গ্রাহকদের জন্য সাশ্রয়ী দামে ব্র্যান্ডের পণ্য, দ্রুত ডেলিভারি এবং সহজ কেনাকাটার সুবিধা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

কার্টআপে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্রোসারি, ইলেকট্রনিক্স, ফ্যাশন ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির বিস্তৃত সংগ্রহ। গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে রয়েছে ০% ইএমআই সুবিধা, যা বড় অঙ্কের কেনাকাটাকে আরও সহজ করে তুলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দেশজুড়ে ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে কার্টআপ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় পণ্য। ঢাকার বাইবে বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হচ্ছে। অন্যদিকে রাজধানীর গ্রাহকদের জন্য চালু রয়েছে “Cartup Fast” সেবা, যার মাধ্যমে নির্দিষ্ট পণ্যে পাওয়া যাচ্ছে পরের দিন ডেলিভারির সুবিধা।

নতুন গ্রাহকদের জন্যও রয়েছে বিশেষ অফার। প্রথম অর্ডারে দেওয়া হচ্ছে ২৫০ টাকার ডিসকাউন্ট ভাউচার। পাশাপাশি নিয়মিত ফ্ল্যাশ সেল, ক্যাম্পেইন ও আকর্ষণীয় ছাড়ের আয়োজনের মাধ্যমে কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করার চেষ্টা করছে প্ল্যাটফর্মটি।

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা কার্টআপ অ্যাপ ইতোমধ্যে প্লে স্টোর ও অ্যাপ স্টোর মিলিয়ে রয়েছে ১০ লাখের বেশি ডাউনলোড। সহজ ইন্টারফেস, দ্রুত ব্রাউজিং এবং ঝামেলামুক্ত চেকআউট সুবিধার কারণে ব্যবহারকারীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা।

পেমেন্ট ব্যবস্থাতেও রাখা হয়েছে নানা বিকল্প। বিকাশ, নগদ, উপায়, ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সসহ বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে। পাশাপাশি দেশের সব অঞ্চলে চালু রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাও।

কার্টআপের ডেলিভাবির ও অপারেশন কার্যক্রম পরিচালনায় সারা দেশে রয়েছে ১২টি অপারেশনাল হাব এবং একটি কেন্দ্রীয় ওয়্যারহাউস। দ্রুত ও কার্যকর ডেলিভারি নিশ্চিত করতে কাজ করছেন প্রায় ৬৪৩ জন রাইডার। এছাড়া তাদের সহায়তায় রয়েছে ২০টি ভেহিক্যাল ও ৬৮টি বাইক।

গ্রাহকসেবার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে অর্ডাবের আপডেট জানা যাচ্ছে সহজেই। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে রয়েছে ৭ দিনের রিটার্ন ও বিফান্ড সুবিধা। লাইভ চ্যাট, ফোন ও ইমেইলের মাধ্যমে প্রদান করা হচ্ছে দ্রুত কাস্টমার সাপোট।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, “আমরা চাই গ্রাহকরা অনলাইন কেনাকাটাকে একটি নির্ভরযোগ্য অভিজ্ঞতা হিসেবে দেখুক। দ্রুত ডেলিভারির পাশাপাশি সেবার মান বজায় রাখা এবং গ্রাহকের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। প্রতিদিন বাড়তে থাকা অর্ডার ও ইতিবাচক সাড়া আমাদের আরও ভালো সেবা দিতে অনুপ্রাণিত করছে।”

সব মিলিয়ে, কাটআপ এখন শুধুই একটি ই-কমার্স প্ল্যাটফর্ম নয়; বরং এটি ধীরে ধীরে গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল শপিং অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। সময় সাশ্রয়, সহজ কেনাকাটা এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশীয় এই প্ল্যাটফর্মটি অনলাইন বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করছে।

নতুন সব আপডেট জানতে Cartup: Online Shopping – Apps on Google Play ডাউনলোড করতে পারেন বা ভিজিট করতে পারেন তাদের Cartup: Online Shopping Site in Bangladesh | Largest Online Store ওয়েবসাইট-টি।