পাওনা টাকার দ্বন্ধে একজনের মৃত্যু, আটক -২

দেশজুড়ে
পাওনা টাকার দ্বন্ধে একজনের মৃত্যু, আটক -২

নেত্রকোণার কেন্দুয়ায় পাওনা টাকার দ্বন্ধে একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩জুন) বেলা আনুমানিক ১২টা ৪০মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী ও পুলিশ।

নিহত ব্যক্তি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের শিমুলতলী কান্দাপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে মিলন মিয়া (৩৫)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযুক্ত ব্যাক্তি হলেন – একই এলাকার মমিন মিয়ার ছেলে ইমন মিয়া (২২)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায় – ইমন মিয়ার কাছ থেকে নিহত মিলন মিয়া দুই হাজার টাকা ধার নিয়েছিল। এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইজন বাকবিতন্ডায় জড়িয়ে যায়। এক পর্যায়ে ইমন মিয়ার দেশীয় অস্ত্রের আঘাতে মিলন মিয়া গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা মিলন মিয়াকে উদ্ধার নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান – এঘটনায় ইমন মিয়া ও তার মা হাবিবা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।