নেত্রকোণায় যুবলীগ নেতা আবু বক্কর গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আজ মঙ্গলবার (২৩জুন) বেলা পৌনে চারটার সময় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবু বক্কর (৪২)। তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য বলে জানান এলাকাবাসী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিয়ার সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা অভিযান চালিয়ে সোমবার (২২জুন) দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে নিজ বাড়ি থেকে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে ৫আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ২০২৫ সালের ২৬মে কেন্দুয়া থানায় দায়ের মামলায় এজাহার নামীয় আসামী ছিলেন গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা আবু বক্কর।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ২৬মে কেন্দুয়া থানায় দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামী ছিলেন যুবলীগ নেতা আবু বক্কর। এছাড়াও ২৩শে জুন সামনে রেখে নাশকতার প্রস্তুতির অভিযোগে তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


