বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

দেশজুড়ে
বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ (কোরেক্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন পুটখালী বিওপির সদস্যরা বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপ (কোরেক্স) জব্দ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।