নেত্রকোণায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় রোভার স্কাউটস সদস্যদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

দেশজুড়ে
নেত্রকোণায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় রোভার স্কাউটস সদস্যদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

সারা দেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নেত্রকোণায় রোভার স্কাউটস সদস্যদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায় – আজ বৃহস্পতিবার (২জুলাই) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন। এ উপলক্ষে পরীক্ষার্থীরা যেন নিরাপদে, সময়মতো এবং নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের নির্দেশনায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রোভার স্কাউট সদস্যরা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। পরীক্ষা চলাকালীন প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা জানান – শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্বও। তাই সড়কে অপ্রয়োজনীয় যানজট এড়িয়ে চলা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। আত্মবিশ্বাস, সততা ও মনোযোগের সঙ্গে তারা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করুক—এই কামনা করি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব