নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

দেশজুড়ে
নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
৯ জুলাই ২০২৬
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই শ্লোগানে নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯জুলাই) সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম করা হয়েছে।
পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়।
​বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।