যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

দেশজুড়ে
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস আর নেই।

আজ রোববার (১৯জুলাই) সকাল সাড়ে ৮টার সময় নেত্রকোণা জেলা শহরের সাতপাই কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হলে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ রোববার (১৯জুলাই) বিকাল ৪টার সময় কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম মিকাইল ইসলাম এর নেতৃত্বে কলমাকান্দা থানার পুলিশের চৌকস টিম নিয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের নিজ গ্রামের বাড়ী মনতলায় রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়।
পরে পারিবারিক শ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া শেষ করা হয়েছে।