চুয়াডাঙ্গার জীবননগরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলার রায় আসামীর মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা।

দেশজুড়ে
চুয়াডাঙ্গার জীবননগরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলার রায়  আসামীর মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা।
২০ জুলাই ২০২৬

এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রতিনিধি(২০-০৭-২৬০
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের চাঞ্চল্যকর স্কুলছাত্রী মরিয়মকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে আদালত একমাত্র আসামী আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক ( জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম আজ ২০ জুলাই সোমবার বেলা ১১ টা ৫০ মিনিটে আসামীর উপস্থিতিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর গোয়ালপাড়া গ্রামের মরিয়ম খাতুন কয়েকজন শিশুকে সাথে নিয়ে মাঠে শাক তুলতে যায়। এসময় শাক তুলে দেওয়ার কথা বলে আসামী মরিয়মকে একটি ভুট্টাখেতের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণ শেষে হত্যা করে। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামে। আসামী আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

চুয়াডাঙ্গার নারী ও শিশু আদালতের পিপি এমএম শাহজাহান মুকুল জানান, ৩১জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তষ্ট।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব