সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

অন্যান্য
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫
২৫ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) দেইর এজ-জর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানীর প্রধান সংযোগপথ হিসেবে ব্যবহৃত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আল-সুখনা ও পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। পরে তাদের হোমসের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল মোতায়েন করা হয়।

দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে দেশটির সড়ক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দেইর এজ-জর-দামেস্ক মহাসড়কটি দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ অবস্থার জন্য পরিচিত।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য, দেশটিতে প্রাণহানির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।