উদ্বোধন ১৬ আগস্ট

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

জাতীয়
চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
৬ আগস্ট ২০২৬

সরকারি ভাতা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বহুমাত্রিক তদারকি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। তিনি বলেন, তথ্য সংগ্রহ থেকে শুরু করে যাচাই-বাছাই পর্যন্ত প্রতিটি ধাপে প্রশাসনিক নজরদারি থাকবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

মন্ত্রী জানান, ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীদের তথ্য সংগ্রহের দায়িত্ব রাজনৈতিক ব্যক্তিদের নয়, সরকারি কর্মকর্তাদের ওপর ন্যস্ত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম তদারকি করবেন।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত কমিটি তথ্য যাচাই করবে। এ কমিটিতে আইসিটি কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তারাও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের সমন্বয়ে পৃথক কমিটি কাজ করবে। একইভাবে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে তদারকি কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় পর্যায়েও এ কর্মসূচি পর্যবেক্ষণের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় তথ্য যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করবে, যাতে কোনো ব্যক্তি একাধিক ভাতা গ্রহণ করতে না পারেন।

তিনি জানান, সব ধরনের সরকারি নীতিমালা ও স্বচ্ছতা বজায় রেখে ভাতা কর্মসূচি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।