জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার

জাতীয়
জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার
৬ আগস্ট ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে জুলাই-সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না থাকারও সমালোচনা করেন।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণের মতামত ও গণরায়কে উপেক্ষা করা উচিত নয়। তাঁর দাবি, ইতিহাসে জনগণের রায় অগ্রাহ্য করার পরিণতি শাসকদের জন্য শুভ হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিচারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তারা। এ বিষয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেন তিনি।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির অভিযোগ করেন, নতুন রূপে ফ্যাসিবাদ ফিরে আসছে। তাঁর ভাষায়, এ ধরনের প্রবণতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি নতুন আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে বলে তাঁর মনে হচ্ছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।