রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয়। এবার রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে তার নাম সামনে এলো।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্যের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়ন নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।