দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয়
দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
১২ আগস্ট ২০২৬

হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে রফতানি বাড়াতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, উৎপাদন বাড়াতে প্রয়োজন নতুন বিনিয়োগ। আর বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সংকটসহ বিদ্যমান সমস্যাগুলোর সমাধান জরুরি।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এলিফ্যান্ট রোডে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে হালাল পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রফতানি সম্প্রসারণের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা জ্বালানি সংকট। তাই বিনিয়োগের পরিবেশ উন্নত করতে এ সমস্যার সমাধান প্রয়োজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হালাল পণ্যের সার্টিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। বর্তমানে হালাল সার্টিফিকেট নিতে বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন—দুটি প্রতিষ্ঠানের সনদ প্রয়োজন হয় জানিয়ে মন্ত্রী বলেন, প্রক্রিয়াটি সহজ করতে একটি প্রতিষ্ঠান থেকেই হালাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে।

এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা ইতোমধ্যে অনেকটা এগিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আগামী মাসে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে, তা বিদেশি বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করতে পারে।