পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা

জাতীয়
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা
১৩ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লী সফর নিয়ে ইতিবাচক অবস্থানে ঢাকা— এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বলেন, অভ্যন্তরীণ কাজের ফাঁকে ভারত সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের উচিত এ সুযোগের সৎব্যবহার করা। দেশটির সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দু’দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। ভারত ছাড়াও, জাপান বা অন্য কোন দেশের সাথে সফরের সময় এখনও চূড়ান্ত হয়নি, যা অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় সিঙ্গাপুরে জনশক্তি রফতানির বিষয়ে শামা ওবায়েদ জানান, দেশটিতে জনশক্তি রফতানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। রফতানি বৃদ্ধি করতেও কার্যকর আলোচনা হয়েছে।