চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার

জাতীয়
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

২৫ আগস্ট ২০২৬

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠক করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইসির সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে সরকারের। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে। তবে সুনির্দিষ্ট সময়সূচি ও তফসিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।