শাহজালাল বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ বিমানসেনার

জাতীয়
শাহজালাল বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ বিমানসেনার
১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।

জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) থার্ড টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন বিমানবাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে বিমানবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় বিমানবাহিনী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।