র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনে সংসদে বিল পাস

জাতীয়
র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনে সংসদে বিল পাস
১০ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এ আইন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। আলোচনা শেষে বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি পাস হয়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিলটির কয়েকটি বিধান নিয়ে সংসদে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের পরও বিলটি পাস করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংশ্লিষ্টদের মতে, নতুন আইন কার্যকর হলে বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাহিনীর কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে।

র‍্যাব বিলুপ্তির মধ্য দিয়ে দেশের বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন এসআরবির কার্যক্রম, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামো সংশোধিত আইনের বিধান অনুযায়ী পরিচালিত হবে।