উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন—মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

রাজনীতি
উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন—মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির
১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হিসেবে থাকছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুই সিটিতেই দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

বিস্তারিত আসছে…