রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় ৫০ জন নিহত

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় ৫০ জন নিহত

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০। ছবি : সংগৃহীত

৩০ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্য ইরাবতীর প্রতিবেদন উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি জানায়, সোমবার কিয়াউকতাও টাউনশিপের একটি সেতু ও জনবহুল বাজারে এ হামলা চালানো হয়। এলাকাটি বর্তমানে একটি বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

হামলায় কিসসাপনাদি বা কালাদান সেতু এবং ‘ইন্ডিয়ান মার্কেট’ নামে পরিচিত বাজারে বোমা ফেলা হয়। হামলার সময় বাজারে ক্রেতা, পথচারী ও শ্রমিকদের ভিড় থাকায় হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিবেদন অনুযায়ী, কালাদান নদীর তীরের কিয়াউকতাওয়ে এ হামলা সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা। গত এপ্রিলে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিকে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের গৃহযুদ্ধ আরও তীব্র হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে জাতিগত সশস্ত্র ও বিরোধী গোষ্ঠীগুলো।

এদিকে রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সেনা অভিযান ও সহিংসতার শিকার হয়ে আসছে। সহিংসতা ও দমন-পীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।