ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার

জাতীয়
ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার
১৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবে কর্মরত অবস্থায় নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনের কূটনৈতিক তৎপরতায় এ ক্ষতিপূরণ আদায় সম্ভব হয়েছে।

এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতে সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নুরুল হকের পরিবারের সদস্যরা।

২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান নুরুল হক। তাঁর মৃত্যুর পর পরিবারের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে তাঁর পরিবার ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ গ্রহণ করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোমবারের সাক্ষাতে পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ আদায়ে দ্রুত ও আন্তরিক পদক্ষেপ নেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় শামা ওবায়েদ ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান অবস্থা, নিরাপত্তা ও সার্বিক জীবনযাত্রার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে পড়লে কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হলে তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায্য আইনি ও আর্থিক পাওনা আদায়ে সহযোগিতা করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি এ বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।