রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার

আইন ও আদালত
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার
১ নভেম্বর ২০২৬

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, শনিবার রাতে বনানী থেকে গ্রেপ্তারের পর হাফিজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে বলেও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।