রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু ৮৬১ বাস

রাজধানী
রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু ৮৬১ বাস
১ নভেম্বর ২০২৬

রাজধানীতে বাস রুট র‍্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সাতটি পরিবহন কোম্পানির অধীনে এসব রুটে মোট ৮৬১টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তালিকা অনুযায়ী, নতুন ব্যবস্থার আওতায় থাকা সাতটি রুট হলো—গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, টঙ্গী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া, মোহাম্মদপুরের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, ঘাটারচর থেকে চিটাগাং রোড-কাঁচপুর, ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর এবং মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুট।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিকল্পনা অনুযায়ী, এসব রুটে সাতটি পরিবহন কোম্পানির মাধ্যমে বাস পরিচালিত হবে। কোম্পানিভিত্তিক ব্যবস্থায় বাস চলাচল পরিচালনা ও সমন্বয়ের মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্য নেওয়া হয়েছে।