গণতন্ত্রকে উত্তোলন করতে একটা দলকে ক্ষমতায় আসতে হবে : শামসুজ্জামান দুদু

দেশজুড়ে
গণতন্ত্রকে উত্তোলন করতে একটা দলকে ক্ষমতায় আসতে হবে : শামসুজ্জামান দুদু
নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “স্বৈরতন্ত্রের পতন হলেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র আনতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুদু বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ চাইলে নির্বাচন করে, জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। এটা কোনো একক দলের ব্যাপার নয়, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

তিনি বলেন,

“আমাদের আন্দোলন একদলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে স্বৈরতন্ত্র হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন বার্তা ছড়াচ্ছে।”

দুদুর অভিযোগ,

“অনেকেই বুঝে বা না বুঝে শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছেন। তিনি চান দেশে নির্বাচন না হোক, গণতান্ত্রিক উত্তরণ না ঘটুক।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফসহ স্থানীয় নেতৃবৃন্দ।