স্বামীর মুখে দুর্গন্ধ, সহ্য করতে না পেরে থানায় গেলেন স্ত্রী

দেশজুড়ে
স্বামীর মুখে দুর্গন্ধ, সহ্য করতে না পেরে থানায় গেলেন স্ত্রী
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৬

দাম্পত্য জীবনের কলহের নানা কারণের মধ্যে এবার ব্যতিক্রমী এক অভিযোগ উঠেছে চাঁদপুরের শাহরাস্তি এলাকায়। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ এবং তা নিয়ে পারিবারিক অশান্তির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে নিয়মিত মুখ ও দাঁত পরিষ্কার করার জন্য অনুরোধ করতেন। তবে এতে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং স্বামী ক্ষিপ্ত হয়ে উঠতেন। এ নিয়ে প্রায়ই গালাগাল এবং একপর্যায়ে শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গৃহবধূর দাবি, এ কারণে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে এবং স্বামীর সঙ্গে একই ঘরে বসবাস করাও তার জন্য কষ্টকর হয়ে পড়েছে।

এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং স্বামীর আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি থানায় আবেদন করেছেন।

এ বিষয়ে শাহরাস্তি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।