নেত্রকোণায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কারাগারে

দেশজুড়ে
নেত্রকোণায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কারাগারে

নেত্রকোণার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসমত আলী মোল্লা ও বারহাট্টা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য সিজান মোল্লা কারাগারে।

আজ সোমবার (৬এপ্রিল) সকালে নেত্রকোণার বারহাট্টা আমলী আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডভোকেট মোঃ মোজাহিদ হোসেন জানান – ২০২৪ সালের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ৮ আগস্ট বারহাট্টা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় হাসমত আলী মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কে অভিযুক্ত করে আসামী করা হয়। কিন্তু ঘটনার সময় বা ঘটনার দিন তারা ঘটনাস্থলে ছিলেন না। তবুও আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আজ সোমবার সকালের দিকে নেত্রকোণার বারহাট্টা আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে রাষ্ট্রের পক্ষের আইনজীবী বিরোধী করেন। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসমত আলী মোল্লা ও সিজান মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান – হাসমত আলী মোল্লা হৃদরোগ, ডায়াবেটিস রোগী এবং তার ভাতিজা সিজান মোল্লা কিশোর, মানবিক বিবেচনায় জামিনের প্রত্যাশিত ছিল তাঁরা।