১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি: সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের

দেশজুড়ে
১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি: সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের
নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. মুমিনুল হকের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম আদালতে হাজির হয়ে মামলার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। পরে আদালত জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে এই নির্দেশ দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব