খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

দেশজুড়ে
খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১
নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬

খুলনা নগরীতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের জোড়াগেট এলাকার গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৫টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা প্রথমে পরিবারের সদস্যদের মারধর করে এবং পরে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ঘটনাস্থল থেকে সুমন নামে একজনকে আটক করা হয়।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাত্তার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।