সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিনের আবেগঘন পোস্ট

দেশজুড়ে
সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিনের আবেগঘন পোস্ট
২০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন। তিনি কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। অ্যাডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন না পেয়ে তাঁর নিজের ফেসবুক আইডিতে আবেগঘন পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন – সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা আমার কাছে মৃত্যুর মতই যন্ত্রণাময়।একজন মারা গেলে যেমন ফিরে আসে না।

আমার জীবন থেকেও এই এমপি না হওয়াটা মানে হলো আমার জীবনে আর এমপি হতে পারবো না। হাজার বার চাইলেও এমপি হওয়া আর ফিরে আসবে না।মৃত্যুর মুখোমুখি হলাম ৫ বার, রাজপথে গ্রেফতার হলাম ৮বার। মামলার আসামী হলাম, জেল খাটলাম। আমার বাড়ী ভাঙ্গলো ১২ বার, আইনজীবী হিসাবে ৪০ বছরের অভিজ্ঞতা ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে মনোনয়ন না পেলেও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা করেছি নেতাকর্মী সহ পরিবার সবাইকে নিয়ে।

১৯৮৪ সন থেকে ২০২৬ পর্যন্ত রাজনীতির জন্য আমার স্বাভাবিক জীবন ছিলনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে “ল” পড়ে আইনজীবী হয়ে যত টাকা আয় করেছি সব টাকা ঢেলেছি রাজনীতির জন্য। আইন পেশায় আমার ভালো উপার্জন ছিল। এত মিছিল এত মিটিং এত মানববন্ধন আয়োজন করা একজন নারীর জন্য খুবই কঠিন। স্বামীর কাছ থেকে টাকাকড়ি নিয়ে সন্তান ও নাতিদের ঠকিয়েছি। পরিবারের সুখ-শান্তিকে তছনছ করে দিয়েছি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চোখ থেকে অঝোর ধারায় পানি ঝড়ছে আর মনে হচ্ছে আমি আমার নিজের জীবন কে ঠকাতে পারি, কিন্তু সন্তান সহ পরিবারের অন্যদের ঠকানোর তো আমার কোন রাইট নাই। আমার জন্য আমার স্বামী কোন ব্যবসাবাণিজ্য করতে পারে নাই। এজন্য জমি জমা বিক্রয় করে পরিবারের সবাইকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছি। তাই আমার প্রাপ্য আজ মৃত্যু যন্ত্রণা।

তিনি আরও লিখেছেন – মহান আল্লাহ উত্তম ফয়সালাকারী।
আমি আরিফা জেসমিন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাইনি। আমার শুভাকাঙ্ক্ষী নেতা-কর্মী কেউ কষ্ট পাবেন না।
আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন।