ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

দেশজুড়ে
ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের
নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরকে ঘিরে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে অভিনেত্রীকে দেখা যাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় ছড়িয়েছে—তিনি নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন।

সম্প্রতি অস্ট্রিয়ায় বরফঢাকা পরিবেশে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেন এই তারকাজুটি। সেই বিশেষ মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আলিয়া, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।

তবে দেশে ফেরার পর হঠাৎ করেই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আলিয়া। ঢিলেঢালা সাদা পোশাকে তাকে দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো কেবল সাধারণ হাসপাতাল ভিজিট নয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, একই সময়ে দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসায়, দুই অভিনেত্রীকে নিয়ে তুলনাও টানছেন ভক্তদের একাংশ। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন—তবে কি কাপুর পরিবারেও আসছে নতুন অতিথি?

যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি রণবীর কাপুর বা আলিয়া ভাট।

কাজের দিক থেকেও বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া। সঞ্জয়লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তাকে দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে। পাশাপাশি, তার নতুন সিনেমা ‘আলফা’ আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে।

হাসপাতালে এই সফরটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ, নাকি অন্য কোনো বিশেষ কারণ—এখন সেই উত্তর জানতে অপেক্ষায় ভক্তরা।