বিজিবি সদস্যরা যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

দেশজুড়ে
বিজিবি সদস্যরা যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা প্রায় ৫ হাজার (৪ হাজার ৮৩৭) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বাসযাত্রীকে আটক করেছে।

রোববার (১৪ জুন) বিকালে যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আক্তারুল ইসলাম এবং যশোর সদর উপজেলার দোহাকুল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে রোকনুজ্জামান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার বিকালে একটি বাসে করে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।