চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
আজ বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে চুয়াডা ঙ্গা -৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ২৩ জুলাই ভোর ৪ টার দিকে দর্শনার জয়নগর সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের মাধ্যমে ০৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে (০১ জন পুরুষ, ০৩ জন মহিলা ও ০১ জন ০৫ বছর বয়সী শিশু) বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে,
উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে।
পরবর্তীতে বিএসএফ উক্ত ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে বিজিবির তৎপরতায় অবৈধ পুশ-ইনের অপ প্রচেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়।
এ ব্যাপারে , চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, ভবিষ্যতে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।


